
তসলিম উদ্দীন:-
বরকলে, ছোট হরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) আর্থিক সহায়তা প্রদান করেছে। সোমবার (২৫মে) সোমবার ছোট হরিনা ব্যাটালিয়ন সদরে এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরকল ১২ বিজিবি জোনের আওতাধীন ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে ৪১ হাজার টাকা আর্থিক সহায়তা ও অনুদান প্রদান করেন।
সোমবার সকাল ৯.০০টায় ব্যাটলিয়ন সদরের টটিনী পোষ্টের সামনে ভুষনছড়া আইডিয়াল কলেজ, ভূষনছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ভূষনছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়সহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদ্বয় উপস্থিত থেকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর নিকট হতে অর্থ গ্রহণ করেন। এছাড়াও ভুষনছড়া আইডিয়াল কলেজে একটি সাউন্ড সিস্টেম ও দেওয়া হয় । ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মত এমন দূর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে। ভতিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Reporter Name 




















