Lama ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাইহাটে বিজিবির জনসচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪২ Time View

মোঃ আল আমিন:-

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া পাচার রোধ, জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে খাগড়াছড়ির সেক্টরের আওতাধীন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক এর দিকনির্দেশনায় জপুই বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)’র আওতাধীন জপুই পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জপুই বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মাহমুদুর রহমান স্থানীয় পাহাড়ি জনসাধারণের মাঝে কোরবানির পশুর চামড়া পাচার, জ্বালানি তেল মজুদ ও অবৈধ পাচারের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় বিওপির সদস্যবৃন্দ, জপুই পাড়ার কারবারী এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ মজুদ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

বাগাইহাটে বিজিবির জনসচেতনতামূলক সভা

Update Time : ০২:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬