Lama ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দীঘিনালায় পিসিপির বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪৩ Time View

দীঘিনালা প্রতিনিধি:

ঢাকায় রামিশা হত্যাকাণ্ড, রাঙামাটির বিলাইছড়িতে নবম শ্রেণির এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা এবং বান্দরবানের থানচিতে ৫ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।

সোমবার (২৫ মে) দীঘিনালা বাবুছড়া কলেজ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একইসঙ্গে বিলাইছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা এবং থানচিতে ত্রিপুরা শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। এছাড়া এসব ঘটনার প্রতিবাদে কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ ও বিজিবির বাধা ও হস্তক্ষেপেরও প্রতিবাদ জানান বক্তারা।

পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা কমিটির সদস্য রিকন চাকমার সঞ্চালনায় এবং সভাপতি অর্জুন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শান্ত চাকমা, জেলা সাংগঠনিক সম্পাদক সুনীল চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তারা বিলাইছড়ির ঘটনায় অভিযুক্ত আব্দুল গফুর শেখ এবং থানচির ঘটনায় অভিযুক্ত বিজয় বড়ুয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দীঘিনালায় পিসিপির বিক্ষোভ সমাবেশ

Update Time : ০২:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬