Lama ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম জব্দ: দু’জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩১ Time View

টেকনাফ সংবাদদাতা:-

কক্সবাজার জেলার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার জাল নোট, টাকা তৈরির সরঞ্জাম ও নগদ টাকাসহ একটি চক্রের রোহিঙ্গাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোরবানির ঈদকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই চক্রটির; এই তথ্য  জানিয়েছে বিজিবি।

রোববার (২৪ মে)বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা মোঃ নাজমুল। এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুভাশশীর নাকিব তরফদার জানান, একটি চক্র কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ দল রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়াবাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে একটি কক্ষ থেকে ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকা সমমুল্যের জাল নোট উদ্ধার করেন। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় ওঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছে, তা কেউ বুঝতে পারেনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করেই তারা এই অপকর্ম চালাচ্ছিল।

জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নুর আলম বলেন, ঈদের সময় ক্যাম্পে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। অনেক রোহিঙ্গা জাল টাকা সহজে শনাক্ত করতে না পারায় এসব চক্র সুযোগ নেয়। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

টেকনাফে জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম জব্দ: দু’জন গ্রেফতার

Update Time : ০৭:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬