Lama ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১০৯ Time View

ট্রিভিউন ডেস্ক:-

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মায়ানমারের পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৪২ নম্বর সীমান্ত পিলারের ফাত্রাঝিরি এলাকায় কলাবাগানে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে নিহতরা হলেন, অক্যমং তংচঙ্গ্যা, চিক্যং তংচঙ্গ্যা এবং শৈফুচিং তংচঙ্গ্যা। তাদের সবার বাড়ি ঘুমধুমের বালুক্যাপাড়া এলাকায়। আজ দুপুরে বাংলাদেশি এই তিন প্রান্তিক শ্রমিক একটি কলাবাগানে কাজ করার সময় প্রথম বিস্ফোরণে অক্যমং তংচঙ্গ্যা নিহত হন। তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি ল্যান্ডমাইনের বিস্ফোরণ ঘটে, যার ফলে ঘটনাস্থলেই অন্য দুইজন প্রাণ হারান।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবির পক্ষ থেকে সেখানে নজরদারী জোরদার করা হয়েছে বলে জানাযায়। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনার সত্যতা স্বীকার করেছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Bandarban Tribune

নাইক্ষ্যংছড়ি মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

Update Time : ০৮:১৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬