Lama ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ইঁদুরের উপদ্রবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইঁদুরের উপদ্রব ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পরিচালিত মানবিক সহায়তা প্রকল্পের উপেজলা স্তরের সমাপ্তি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকালে বাঘাইছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এ মূল্যায়ন ও সমাপ্তি সভার আয়োজন করা হয়।

কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল প্রতিনিধি শুভ্রা তেরেসা সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান,

বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম সহ সভায় বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংস্থা সিএএফডি (CAFOD) এবং কারিতাস হংকং-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘জাবারাং কল্যাণ সমিতি’ এই মানবিক সহায়তা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত করে।

সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে ইঁদুরের উপদ্রব এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ, কৃষি উপকরণ এবং জীবিকায়ন পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাপনী সভায় উপস্থিত অতিথিরা দুর্যোগকালীন সময়ে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বাস্তবায়নকারী সংস্থা জাবারাং কল্যাণ সমিতি, কারিতাস বাংলাদেশ এবং অর্থায়নকারী সংস্থা সিএএফডি ও কারিতাস হংকং-এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা ভবিষ্যতে দুর্গম পার্বত্য এলাকায় এ ধরনের উন্নয়ন ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Bandarban Tribune

বাঘাইছড়িতে ইঁদুরের উপদ্রবে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

Update Time : ০১:০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬