Lama ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৯ কার্টন বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহলদল মধ্যম বাঘাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মাথায় বহন করা প্লাস্টিকের বস্তা ও কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবির টহলদল ওই মালামাল তল্লাশি করে বিদেশি ব্র্যান্ডের WIN সিগারেটের ৯৯টি কার্টন উদ্ধার করে। উদ্ধার করা কার্টন খুলে মোট ৯৯০ প্যাকেট সিগারেট পাওয়া যায়।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

বাঘাইছড়িতে ২৭ বিজিবির অভিযানে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

Update Time : ১২:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬