
যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে ছোট হরিনা ব্যাটালিয়ন ১২ বিজিবির উদ্যোগে আয়োজিত হরিনা জোন কাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ১২বিজিবি ছোট হরিনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ইঞ্জিনিয়ার্স। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬ বিকাল ৪.০০ টায় ছোট হরিনা জোন ক্রীড়া মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় হরিনা আমতলা ফুটবল একাদশ ও পারবো ছড়া স্পোর্টিং ক্লাব। খেলাটি নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১২ বিজিবি জোন কমান্ডার কাজী মাহতাব উদ্দিন আহমেদ যুব সমাজের উদ্দেশ্য বলেন, খেলাধুলা সবসময় মানসিকতা ভালো রাখে ও সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে। সকলকে অসামাজিক ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র জোনের সহকারী পরিচালক, মোঃ মাসুদ রানা, সুবেদার মেজর মোঃ মন্টু মিয়া ও জোনের আওতাধীন হেডম্যান, কার্বারীবৃন্দ,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বরকল (রাঙ্গামাটি) সংবাদদাতা: 



















