
লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার, খেলাধুলার সুযোগ ফিরে পাওয়ার আশায় স্থানীয় খেলোয়াড়রা।
দীর্ঘদিন পর বান্দরবানের লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিনের উদ্যোগে মাঠটি সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
দীর্ঘদিন ধরে মাঠটি সংস্কারের অভাবে খেলাধুলার উপযোগিতা হারিয়ে ফেলেছিল বলে স্থানীয়দের ভাষ্য। এতে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া আয়োজন ব্যাহত হচ্ছিল।
মাঠ সংস্কারের উদ্যোগে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। তারা আশা করছেন, সংস্কারকাজ সম্পন্ন হলে মাঠটিতে আবারও নিয়মিত খেলাধুলা, অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে।
স্থানীয়দের মতে, একটি উপযোগী খেলার মাঠ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তাই মাঠটির সংস্কারকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা স্থানীয় খেলোয়াড়দের।
নিজস্ব সংবাদদাতা: 



















