Lama ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্ববৃহৎ চালান উদ্ধার, ৬৪ বিজিবির অসাধারণ সফলতা

টেকনাফে ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

কক্সবাজার টেকনাফের নৌকায় অভিনব পন্থায় লুকিয়ে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ( ৯ সেপ্টেম্বর) দুপুরে  টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি।

৬৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানাযায় গত দুই সপ্তাহ যাবৎ ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে বিজিবি সীমান্ত সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারী, ড্রোন ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করে আসছিল।

চোরাচালানকারীরা রাতে সুবিধা করতে না পেরে তারা একটি অভিনব পন্থায় দিনের বেলা জেলের ছদ্মবেশে নৌকাযোগে দুপুর সাড়ে ১২টায় হ্নীলা বিওপি’র সুইচ গেইট এলাকা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে।

তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওঁতপেতে থাকা বিজিবির বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে, চোরা কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে তাদের নৌকায় তল্লাশি চালিয়ে ভেতরে কোন কিছু পাওয়া না গেলেও অভিনব কায়দায় দঁড়ি দিয়ে নৌকার সঙ্গে বাঁধা পানিতে ভাসমান কিছু বস্তা দেখতে পায়। পরে বস্তাগুলো খুলে নীল রঙ্গের ১৪০ কার্ট অর্থাৎ ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এব্যাপারে ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, ৬৪ বিজিবির সদস্যরা দিন রাত পরিশ্রম করে সফলতার মাধ্যমে ১৪ লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

Bandarban Tribune

সর্ববৃহৎ চালান উদ্ধার, ৬৪ বিজিবির অসাধারণ সফলতা

টেকনাফে ১৪ লাখ ইয়াবা উদ্ধার, আটক-২

Update Time : ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬