Lama ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য ঘটনাস্থলে নিহত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে এই দুর্ঘটনা সম্পর্কে আইএসপিআর কর্তৃক দেয়া কোনো তথ্য  এই প্রতিনিধির কাছে নেই; বিভিন্ন মিডিয়ার বরাতে সংবাদটি সংগৃহীত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

Bandarban Tribune

হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন

Update Time : ০৭:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬