Lama ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থানচিতে অতি তীব্র অপুষ্টি সেবায় ২৬ ধরনের সরঞ্জাম স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করেছে

বান্দরবানের থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের অতি তীব্র অপুষ্টি (এসএএম) চিকিৎসাসেবা জোরদার ও মানোন্নয়নের লক্ষ্যে ২৬ ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তহ্জিংডংয়ের উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমার কাছ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।

আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে তহ্জিংডং বাস্তবায়িত ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম এলাকার জনগোষ্ঠীর জন্য জরুরি ও প্রাণরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টি সেবা’ প্রকল্পের আওতায় এসব সরঞ্জাম দেওয়া হয়।

হস্তান্তরিত সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য পরিমাপের বিশেষ বোর্ড, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণের জন্য বড় বৈদ্যুতিক শীতলীকরণ যন্ত্র, বিশেষ পুষ্টিকর খাবার তৈরির জন্য মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি, স্টেইনলেস স্টিলের পাত্র ও থালা-বাসনসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সঠিকভাবে শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করতে এসব সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরঞ্জামগুলো যথাযথভাবে ব্যবহার করে এসএএম ইউনিটের সেবার মান আরও উন্নত করা হবে। দুর্গম এলাকার অপুষ্টিতে ভোগা শিশুদের জীবন রক্ষায় এ ধরনের সহযোগিতা থানচি উপজেলার দরিদ্র জনগৌষ্ঠিদের সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক ও দুর্গম এলাকায় বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য জরুরি ও প্রাণরক্ষাকারী স্বাস্থ্য ও পুষ্টিসেবা সহজলভ্য করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। হস্তান্তর করা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে।

হস্তান্তর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তহ্জিংডং এর বান্দরবান জেলার প্রকল্প সমন্বয়কারী এস এম জাফরুল্লাহ,হেলেন কেয়ার ইন্টারন্যাশনাল নিউট্রিশন স্পেশালিষ্ট ডা:ম্রায়ইপ্রু মারমা( পিংকি), লজিস্টিক এন্ড প্রকিউরম্যান্ট মো: সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক

Bandarban Tribune

থানচিতে অতি তীব্র অপুষ্টি সেবায় ২৬ ধরনের সরঞ্জাম স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করেছে

Update Time : ০৪:০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬