Lama ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মায়ানমারে পাচারকালে বিভিন্ন সরঞ্জমাদি জব্দ

কক্সবাজারে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ২০ হাজার পিস ইয়াবা এবং মায়ানমারে পাচারকালে ডিজেল ইঞ্জিন ও ইঞ্জিনের সরঞ্জমাদি জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, টেকনাফের নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে সোমবার সকাল ৯ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত নদীতে অভিনব কায়দায় পাচারের উদ্দেশ্যে জালের ফ্লোটিং বয় এর সাথে বাঁধা ভাসমান অবস্থায় একটি সাদা প্যাকেটে মোড়ানো প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

অপরদিকে কক্সবাজারের মহেশখালীর ছেড়াদ্বীয়া দ্বীপ সলংগ্ন সমুদ্র এলাকায় একইদিন মধ্যরাত ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোটে তল্লাশী চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৫ টি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ও ইঞ্জিনের অন্যান্য সরঞ্জামাদিসহ বোটটি জব্দ করা হয়। এসময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, মাদক ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

টেকনাফে পৃথক অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মায়ানমারে পাচারকালে বিভিন্ন সরঞ্জমাদি জব্দ

Update Time : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬