Lama ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ৩৫ নারীকে প্রশিক্ষণ দিলেন সেনাবাহিনী

গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, নবজাতক ও শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বাড়াতে খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ২১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল নয়টায় পানছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন আরএমও ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্নব উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।এছাড়া পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা প্রশিক্ষণে অংশ নিয়ে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করবেন।

প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে মায়েদের স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসবের প্রস্তুতি, প্রসব-পরবর্তী পরিচর্যা, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুজ্জামান, নিসাচিং মারমা ও কর্পোরাল নুরুল ইসলাম (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) ৩৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি গর্ভবতী মা ও শিশুদের যথাযথ পরিচর্যা, নিরাপদ প্রসব এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

পানছড়িতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ৩৫ নারীকে প্রশিক্ষণ দিলেন সেনাবাহিনী

Update Time : ০৮:৫৮:২১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬