Lama ১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী

দীঘিনালায় দুর্গম এলাকার নারীদের ধাত্রী প্রসিক্ষণ ও যুবকদের কম্পিউটার ট্রেনিং দিচ্ছেন সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ধাত্রী ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা জোনের আওতাধীন বরাদম, বাবুছড়া ও জারুলছড়ি আর্মি ক্যাম্পে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলা থেকে বাছাই করা দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন নারীকে ধাত্রী প্রশিক্ষণ এবং ৪৭ জনকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাই এ প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবন-জীবিকার উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। এরই অংশ হিসেবে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পেয়ে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় তারা সেনাবাহিনীর প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী

দীঘিনালায় দুর্গম এলাকার নারীদের ধাত্রী প্রসিক্ষণ ও যুবকদের কম্পিউটার ট্রেনিং দিচ্ছেন সেনাবাহিনী

Update Time : ০৮:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬