Lama ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীতে মানবতার শেষ আশ্রয় সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার শেষ আশ্রয়’-এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যারটেক ডিভাইন ইন্টিমেটস লিমিটেড সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈন উদ্দিন।

অভিযানকালে ইউএনও মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা একদিনের কাজ নয়। নিয়মিতভাবে আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখলে বিভিন্ন ধরনের রোগ-বালাই থেকে বেঁচে থাকা সম্ভব। বর্তমানে ডেঙ্গুর যে প্রকোপ বেড়েছে, তার অন্যতম কারণ ময়লা-আবর্জনা, জমে থাকা পানি এবং সাধারণ মানুষের অসচেতনতা।”

তিনি ময়লা-আবর্জনা ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিভিন্ন কলকারখানার মালিক ও ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ জানান। তিনি আরও বলেন, “এই গ্রামের বাসিন্দারাই এ এলাকার মালিক। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।”

এছাড়াও উপজেলার মইজ্জারটেক রাস্তার পূর্ব পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করার লক্ষ্যে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সুমন, দুরন্ত দুর্বারের সভাপতি লায়ন রমজান আলী রমু, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব নুর আলী, ফ্রেশ অ্যান্ড সেইফের স্বত্বাধিকারী আর এস নেজাম, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম, চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির আহমদ, চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম আহমেদ।

এ ছাড়া সংগঠনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিরাজ, সদস্য মো. ইসমাইল, মোহাম্মদ মোজাম্মেল, মো. রুবেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আরিফ জাওয়াদ, মোহাম্মদ সালাউদ্দিন ও মো. আলী আজগরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীর সম্মানী ভাতা নিয়ে দুই সন্তানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

Bandarban Tribune

কর্ণফুলীতে মানবতার শেষ আশ্রয় সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ০৯:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬