Lama ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রান্তিক পেশাজীবীদের নকশিকাঁথা প্রস্তুতকারী জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নোয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচালক,
কোর্স উপদেষ্টা ও প্রশিক্ষক জেড এম মিজানুর রহমান খান।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সত্যজিৎ মজুমদার, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এবং সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন।

প্রধান অতিথি ও প্রশিক্ষক জেড এম মিজানুর রহমান খান বলেন, “প্রান্তিক পেশাজীবীরা দেশের অর্থনীতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি, আয় বাড়ানো এবং পেশাকে আধুনিক ও টেকসই করার সুযোগ সৃষ্টি হবে। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে তাঁদের স্বাবলম্বী হতে হবে।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, “আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে প্রান্তিক পেশাজীবীরা তাঁদের ঐতিহ্যবাহী পেশাকে আরও উন্নত করে বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবেন।

প্রশিক্ষণের পাশাপাশি পুঁজি, উপকরণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে তাঁদের আয় ও কর্মসংস্থান আরও বাড়বে।
সভাপতির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, “সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা ও আয় বৃদ্ধির পাশাপাশি সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া পেশাজীবীরা জানান, নিজেদের পেশার উন্নয়ন ও নতুন কৌশল শেখার সুযোগ পেয়ে তাঁরা উপকৃত হচ্ছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

আয়োজকরা জানান, ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্মশালায় কামার, কুমার, নাপিত, বাঁশ ও বেতের পণ্য প্রস্তুতকারক, কাঠমিস্ত্রি, জুতা মেরামতকারী, নকশিকাঁথা প্রস্তুতকারীসহ বিভিন্ন প্রান্তিক পেশার শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Bandarban Tribune

প্রান্তিক পেশাজীবীদের নকশিকাঁথা প্রস্তুতকারী জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬