Lama ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
২০ হাজার ঘনফুট বালু ও উত্তোলন সরঞ্জাম জব্দ

চট্টগ্রাম ফটিকছড়িতে হালদা নদীতে বিশেষ অভিযান

ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট বালু ও বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ভূজপুর থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

অভিযানে হালদা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু ও উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো জব্দ করা হয়। পরে জব্দ করা প্রায় ২০ হাজার ঘনফুট বালু ফ্ল্যাশিং আউট করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামগুলোও বিনষ্ট করা হয়েছে।

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

Bandarban Tribune

২০ হাজার ঘনফুট বালু ও উত্তোলন সরঞ্জাম জব্দ

চট্টগ্রাম ফটিকছড়িতে হালদা নদীতে বিশেষ অভিযান

Update Time : ০৩:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬