Lama ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে জসনে জুলুছে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ঐতিহাসিক পবিত্র জসনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বটতলী দরবার শরীফের আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর সহযোগিতায় ‎র‌্যালিটি বটতলী দরবার শরীফ থেকে সকাল ৮ টায় শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী মুক্তমঞ্চে আলোচনা সভায় সমবেত হয়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

‎উক্ত আলোচনা সভায় সিঙ্গীনালা দাখিল মাদ্রাসার সুপার শাহজাদা মোহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় বটতলী দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুন নূর ছাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আবু হানিফ নঈমী।

‎এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, গাউছিয়া কমিটির বাঘাইছড়ি সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ বক্তা মাওলানা মোজাম্মেল হক নুরী সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী সহ সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) শুধু আনন্দের দিন নয়, বরং মানবতার মুক্তির বার্তা স্মরণ করার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) আগমনের মাধ্যমে অশান্ত, অন্যায় ও অবিচারে জর্জরিত পৃথিবী শান্তির বার্তা পেয়েছিল। তাঁর দেখানো আদর্শই পারে ভ্রাতৃত্ব, দয়া ও মানবিক সমাজ গড়ে তুলতে।

বক্তারা আরো বলেন, নবীর জীবনাদর্শ আত্মস্থ করে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করলেই প্রকৃত অর্থে ঈদে মিলাদুন্নবির তাৎপর্য ফুটে উঠবে। আমরা দেখতে পাচ্ছি তৌহিদী জনতা নামে একটা দল দেশের বিভিন্ন মাজারে হামলা করছে, দেশে অরাজকতা সৃষ্টি করে তারা কারা তাদের পরিচয় উন্মোচন করার দাবি জানান।

আলোচনা সভা শেষে বটতলী দরবার শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয় এবং মহানবী (সা.)-এর দেখানো পথে সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

বাঘাইছড়িতে জসনে জুলুছে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Update Time : ১১:৪৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬