Lama ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহালছড়িতে দুর্গম এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে প্রকল্প সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির মহালছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও সেবার ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন এবং সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

সভায় প্রকল্পের বিভিন্ন দিক ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা। মাঠপর্যায়ে প্রকল্পের কার্যক্রম, সুবিধাভোগী নির্বাচন, স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রবেশাধিকার বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্পের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অজিত মারমা, ফিল্ড কো-অর্ডিনেটর এবং তুষার কান্তি খীসা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

মহালছড়িতে দুর্গম এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে প্রকল্প সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬