Lama ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ভয়েস হান্ট সিজন-৩’-এর গ্রুমিং সেশন অনুষ্ঠিত

চট্টগ্রামে তাল-লয় ও আধুনিক গানের প্রশিক্ষণ

চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ‘ভয়েস হান্ট সিজন-৩’-এর গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিযোগীদের তাল, লয় ও আধুনিক গান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আজ চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে আয়োজিত এ গ্রুমিং সেশনের প্রথম পর্বে তাল ও লয় বিষয়ে প্রশিক্ষণ দেন বিশিষ্ট প্যাড বাদক রতন মজুমদার। দ্বিতীয় পর্বে আধুনিক গান বিষয়ে প্রশিক্ষণ দেন ক্লোজআপ তারকা রাশেদ উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দেশসেরা সফল নারী উদ্যোক্তা নুর আকতার জাহান, সামাজিক সংগঠন প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন এবং মো. শফিকুর রহমান বাবু।

গ্রুমিং সেশনে উপস্থিত ছিলেন ভয়েস হান্ট সিজন-৩-এর আহ্বায়ক মো. শাহজাহান, সদস্যসচিব রুবেল বড়ুয়া, চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়াসহ ভয়েস হান্ট সিজন-৩-এর কমিটির সদস্যরা।

পুরো গ্রুমিং সেশন পরিচালনা করেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অসীম চন্দ বাপ্পী।

এর আগে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে ভয়েস হান্ট সিজন-৩ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিল্পীদের সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ ও পরিশীলিত করার লক্ষ্যেই এ গ্রুমিং সেশনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।

আয়োজকেরা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ ও গ্রুমিংয়ের মাধ্যমে নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের মৌলিক বিষয়গুলো সম্পর্কে দক্ষ করে তোলাই ভয়েস হান্টের অন্যতম লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদমে পারিবারিক কলহে প্যারাকোয়াট বিষপানে যুবকের মৃত্যু

Bandarban Tribune

ভয়েস হান্ট সিজন-৩’-এর গ্রুমিং সেশন অনুষ্ঠিত

চট্টগ্রামে তাল-লয় ও আধুনিক গানের প্রশিক্ষণ

Update Time : ১০:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬