Lama ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের আলীকদমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার টিএনটি সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ-শ্যামল আলীকদম গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বশর বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই উদ্যোগের মাধ্যমে মানুষকে বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করতে চাই।”
তিনি বলেন, “আসুন, সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই এবং সবুজ-শ্যামল আলীকদমসহ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

Bandarban Tribune

আলীকদমে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Update Time : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬