Lama ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় চেক জালিয়াতির দুই মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি সিআর মামলায় প্রদ্বীপ কুমার দাশের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় প্রদ্বীপ কুমার দাশকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গরুর লাথিতে প্রাণ গেল কিন্ডারগার্টেন শিক্ষিকার

Bandarban Tribune

মাটিরাঙ্গায় চেক জালিয়াতির দুই মামলায় অধ্যক্ষ গ্রেপ্তার

Update Time : ০৯:২৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬