Lama ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
অসহায়দের পাশে থাকার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত শত পরিবারের পেয়েছেন ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিয়াজীপাড়ায় বিগত জুলাই মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১০০ পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী ও গৃহস্থালি সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়াস্থ তাকওয়া ভ্যালী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উপদেষ্টা  মেজর জেনারেল (অব:) মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক পরিবারগুলোর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায়; তাদের পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঘর নির্মাণ সামগ্রীসহ বিভিন্ন গৃহস্থালি উপকরণ দেওয়া হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে ঘর মেরামত ও দুর্ভোগ কাটিয়ে বসবাসের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সহায়তা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পর্যায়ক্রমে নির্বাচিত ১০০টি পরিবারের মধ্যে এসব সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, বন্যায় তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নানা সংকটে ছিলেন। ঘর নির্মাণ সামগ্রী ও গৃহস্থালি উপকরণ পাওয়ায় তাদের দুর্ভোগ কিছুটা কমবে এবং ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সহায়তা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানও জানান তারা।

এ সময় ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমে বন্যা ও পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠন সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

Bandarban Tribune

অসহায়দের পাশে থাকার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান

লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত শত পরিবারের পেয়েছেন ঘর নির্মাণ ও গৃহস্থালি সামগ্রী

Update Time : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬