Lama ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদ সদস্য

রাঙ্গামাটি জেলা পরিষদে নতুন দায়িত্বে বিল্টু চাকমা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান বিল্টু চাকমা নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

তার এ মনোনয়নের খবরে বাঘাইছড়ি উপজেলায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি জেলা বিএনপির সদস্য ও খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিল্টু চাকমা। রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের জনপ্রিয়তায় মূল্যায়ন হিসেবেই তার এ মনোনয়নকে দেখছেন স্থানীয়রা।

মনোনয়ন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বিল্টু চাকমা বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য মহান সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ দলের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি।

আরো জানান, সার্বিক উন্নয়নে বিশেষ করে বাঘাইছড়ি উপজেলার মানুষের স্বার্থ, অধিকার ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

এদিকে তার মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্তরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি বাঘাইছড়ি উপজেলার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

থানচিতে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

Bandarban Tribune

ইউপি চেয়ারম্যান থেকে জেলা পরিষদ সদস্য

রাঙ্গামাটি জেলা পরিষদে নতুন দায়িত্বে বিল্টু চাকমা

Update Time : ০৬:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬