Lama ০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষায় কমিউনিটি সভা অনুষ্ঠিত

বান্দরবানের লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ ও দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসপ্রবণ এলাকায় সতর্ক থাকা এবং দুর্যোগকালীন সরকারি সতর্কবার্তা অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগের সময় সঠিক তথ্য মানুষের জীবন রক্ষা করতে পারে। বিপরীতে গুজব ও ভুল তথ্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্যা বা ভূমিধসের আশঙ্কার সময় সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করে প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে।একই সঙ্গে শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।

এ সময় দুর্যোগকালে সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ জানানোর জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়।

সভায় লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, জীবন রক্ষাকারী আচরণ অনুসরণ এবং কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

লামায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষায় কমিউনিটি সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:২১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬