Lama ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পাহাড়ে সবুজ বোড়া সাপ খুবই বিশাক্ত

থানচিতে সাপের ছোবলে প্রাণ গেল মইলাং ম্রোর

বান্দরবানের থানচি উপজেলায় বিষাক্ত সবুজ বোড়া বা গ্রিন পিট সাপের ছোবলে মইলাং ম্রো (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইয়াং পাড়ার বাসিন্দা মইলাং ম্রো পাহাড়ে নিজের বরই বাগানের পরিচর্যা করছিলেন। এ সময় একটি বিষধর সবুজ বোড়া সাপ তাঁর গলায় ছোবল দেয়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে শান্তিরাজ খ্রিস্টীয় মিশনে নিয়ে যান। সেখানে স্থানীয় প্রচলিত পদ্ধতিতে পাথর ব্যবহার করে শরীর থেকে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

সাইয়াং পাড়ার গ্রামপ্রধান ছাংয়ান স্রো জানান, বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে মরহুম মইলাং ম্রোর শেষকৃত্য ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় বিষধর সবুজ বোড়া বা গ্রিন পিট সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, ‘‘শান্তিরাজ মিশনে যাওয়ার পথেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পড়ে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন আবাসিক চিকিৎসক ও প্রয়োজনীয় প্রতিষেধক রয়েছে। তাঁকে হাসপাতালে না এনে মিশনে নেওয়া এবং সময়মতো চিকিৎসা না পাওয়ায় অসচেতনতার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

পাহাড়ে সবুজ বোড়া সাপ খুবই বিশাক্ত

থানচিতে সাপের ছোবলে প্রাণ গেল মইলাং ম্রোর

Update Time : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬