Lama ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

লামা ফাইতংয়ে মাদকবিরোধী পথসভা, র‍্যালী অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের লামা থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) লামা থানাধীন ৭নং ফাইতং ইউনিয়নের ফাইতং উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ-এর সভাপতিত্বে আয়োজিত পথসভা ও র‌্যালিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল ও এর ক্ষতিকর দিক সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বিজ্ঞাপন

লামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

পথসভা শেষে মাদকবিরোধী একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে মাদক ও অপরাধ প্রতিরোধে এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার 

Bandarban Tribune

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

লামা ফাইতংয়ে মাদকবিরোধী পথসভা, র‍্যালী অনুষ্ঠিত

Update Time : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬