Lama ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানের লামায় শরৎ বরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানের লামায় স্নিগ্ধ শরৎকে বরণ ও শুভেচ্ছা জানাতে আয়োজন করা হয় এক মনোজ্ঞ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় ‘অংকন একাডেমি’র উদ্যোগে উপজেলা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ সরোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে কাজী আশরাফ মাহমুদ বলেন, “প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

অংকন একাডেমির পরিচালক সত্যজিৎ দেবব্রত জানান, “আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মোবাইল আসক্তি ও নানা অপসংস্কৃতি থেকে দূরে রেখে তাদের মেধা ও মনন বিকাশের সুযোগ তৈরি করতেই মূলত আমাদের এই আয়োজন।”

প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী খুদে চিত্রশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

বান্দরবানের লামায় শরৎ বরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৮:৪১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬