Lama ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজিবির ধাওয়া খেয়ে দুই সন্ত্রাসীর পলায়ন

মাটি রাঙ্গা (খাগড়াছড়ি) পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

মাটিরাঙ্গার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায় ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ (আইস), বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২৩ বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার, ধাওয়া খেয়ে কালভার্টের নিচে মোটরসাইকেল ফেলে দুজন পালিয়ে যায়।

উদ্ধারকৃত বিদেশি পিস্তল

২৩ বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোমবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ-আইস

বিজিবি জানান, গোপন খবরে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে।

পরে বিজিবির টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার এক পর্যায়ে মোটরসাইকেলটি মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সড়কে ঢুকে পড়ে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, বৃষ্টি, কাদা, অন্ধকার ও সরু সড়কের কারণে টহল গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির কিছুটা দূরত্ব তৈরি হয়। এ সুযোগে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায় সাইকেল আরোহীরা।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন বলছেন, “পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

তিনি বলেন, “এবারই প্রথম খাগড়াছড়িতে ক্রিস্টাল আইস মেথ উদ্ধার করা হয়েছে। সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও অস্ত্র পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার 

Bandarban Tribune

বিজিবির ধাওয়া খেয়ে দুই সন্ত্রাসীর পলায়ন

মাটি রাঙ্গা (খাগড়াছড়ি) পিস্তল-গুলি ও ৫ কোটি টাকার আইস উদ্ধার

Update Time : ০২:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬