Lama ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে কক্সবাজার ৩৪ বিজিবি অধীনস্থ ঘুমধুম বিওপির স্পেশাল টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় এই অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার এবং সেক্টর সদর দপ্তর রামুর দিকনির্দেশনায় ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

বান্দরবানে বিজিবির অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

Update Time : ১০:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬