Lama ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাজমিস্ত্রিদের ব্লক ইট দিয়ে বিল্ডিং নির্মাণের প্রশিক্ষণ দিতে নির্দেশনা

বান্দরবান জেলায় ইটভাটা বন্ধ রাখার জন্য মালিকদের নিয়ে সভা করেছেন পরিবেশ অধিদপ্তর 

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে বান্দরবান জেলা ইটভাটা উদ্যােক্তাদের সাথে মতবিনিময় করেছেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্যেই  ব্রিকফিল্ড মালিকদের নিয়ে এই সভা করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় লামা ফাইতং ইউনিয়ন সংলগ্ন চকরিয়াস্থ হোটেল ইনানি কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভাসূত্রে জানাগেছে, সৃজন শুরু না হতে ইটভাটা মালিকরা ইট উৎপাদনের প্রস্তুতি নেয়ার আগেই তাদেরকে সরকার প্রধানের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার জন্য সভার আয়োজন করা হয়েছে।

সূত্রে জানাগেছে, বান্দরবান জেলায় ৭০ ইটভাটা রয়েছে। এর মধ্যে জিকজাক পদ্ধতি (কয়লায় চালিত) ১৭টি। জিকজাক পদ্ধতির ১৪ টি লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বাকি ৩টি নাইক্ষংছড়ি উপজেলায়। আসন্ন মৌসুমে জেলায় কোনো ধরণের ইটভাটা না করার জন্য সরকার প্রধানের নির্দেশনা বাস্তবায়নের জন্য সকল ইটভাটা উদ্যােক্তাগনকে চিঠি দিয়ে ও মতবিনিময় করে জানিয়ে দিয়েছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর কার্যালয়।

এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ১৮ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক ফলোআপ সভার অনুমোদিত কার্যবিবরণী সূত্রে জানাযায়, মানুষের অসচেতনতার কারণে দেশব্যাপী পানি, বায়ু ও শব্দ দূষণ হচ্ছে। সর্বোপরি, পরিবেশ দূষণের ফলে মানুষ অসহিষ্ণু হয়ে উঠছে এবং শারীরিক ও মানসিক অস্বস্তির কারণে নানা ধরণের সামাজিক কলহ তৈরি হচ্ছে। পরিবেশ দূষণ রোধে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে; যাতে মানুষের জন্য বসবাসযোগ্য টেকসই সমাজ ও রাষ্ট্র নির্মাণ করা যায়। এ বিষয়ে করণীয় নির্ধারণে সকলের যৌক্তিক মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরী। সভায় উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলে অংশীজন এ বিষয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

সভার সিদ্ধান্তসমূহ ছিলো: ঢাকা শহরের শব্দ দূষণ রোধে যারা বিদ্যমান আইন লঙ্ঘন করছে

তাদের বিরুদ্ধে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার ও প্রচারণা চালাতে হবে।

হাইড্রোলিক হর্নসহ যে সকল হর্ন শব্দ দূষণ করছে সে সকল হর্ন আমদানি বন্ধ করতে হবে।

সকল ধরনের দূষণ রোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। শব্দ দূষণ রোধে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য হংকিং মেসিন ক্রয় করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণ করতে হবে।

(ক) মোটরযান স্ক্র্যাপিং ও রিসাইক্লিং নীতিমালা, ২০২৬ অনুযায়ী ইকোনমিক লাইফ শেষ হওয়া গাড়ি ও অকেজো গাড়ি সড়ক থেকে অপসারণপূর্বক ক্র্যাপিং ও রিসাইক্লিং এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(খ) মোটর সাইকেল আরোহীদের অপরাধের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মোটর সাইকেলের নম্বর প্লেট সামনে লাগাতে হবে।

(ক) খাল খননের মাটি ইজারা প্রদানপূর্বক ইটভাটায় ব্যবহার করা যায় কি-না তা প্রাথমিকভাবে ৫-৬টি জেলা বাছাইপূর্বক বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

(খ) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

(গ) প্রথাগত ইটভাটায় প্রস্তুতকৃত ইটের পরিবর্তে সিমেন্ট, বালি ও পাথর দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ব্লক ইট নির্মাণে গুরুত্ব দিতে হবে।

(ঘ) সরকারি নির্মাণ কাজ ধীরে ধীরে ব্লক ইট দিয়ে শতভাগ করতে হবে।

বিজ্ঞাপন

(ঙ) পরিবেশ দূষণ রোধে ঐতিহ্যগতভাবে কাঠ দিয়ে পোড়ানো ইটের পরিবর্তে অটোমেটিক ও ব্লক ইট নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করতে হবে।

(চ) রাজমিস্ত্রিদের ব্লক ইট দিয়ে বিল্ডিং নির্মাণের প্রশিক্ষণ দিতে হবে।

(ছ) ইটভাটায় ব্যবহৃত আমদানিকৃত কয়লাতে শতকরা কত ভাগ সালফার থাকবে তার পরিমাণ নির্দিষ্ট করতে হবে।

(জ) হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর মাধ্যমে ব্লক ইটের মান নির্ধারণসহ নিয়মিত মনিটরিং করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

রাজমিস্ত্রিদের ব্লক ইট দিয়ে বিল্ডিং নির্মাণের প্রশিক্ষণ দিতে নির্দেশনা

বান্দরবান জেলায় ইটভাটা বন্ধ রাখার জন্য মালিকদের নিয়ে সভা করেছেন পরিবেশ অধিদপ্তর 

Update Time : ০৮:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬