Lama ০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ চন্দন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী কবীর সুপার মার্কেট এলাকায় ‘নিউ স্বর্ণশ্রী স্বর্ণালয়’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার ও উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় চন্দন ধরকে আটক করা হয় এবং তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর আটক চন্দন ধরকে রাঙামাটি আদালতে পাঠানো হবে।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

বাঘাইছড়িতে গাঁজাসহ স্বর্ণ ব্যবসায়ী আটক

Update Time : ১২:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬