Lama ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পুষ্টি ও অর্থনীতিতে নতুন দিগন্ত সূচনার আহ্বান

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ শুরু

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি অবদান রাখা সম্ভব।

উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আনোয়ার হোসেন, সভাপতি উপজেলা বিএনপি,মির্জা জহির উদ্দিন,অফিসার ইনচার্জ মহালছড়ি থানা।মো: মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, মহালছড়ি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং মৎস্য চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ সাংবাদিক গণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা। তিনি জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে মাছ চাষের আহ্বান জানান।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে পালিত হচ্ছে। মহালছড়ি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগেও এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

পুষ্টি ও অর্থনীতিতে নতুন দিগন্ত সূচনার আহ্বান

মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ শুরু

Update Time : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬