Lama ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বরইছড়ি সদর মেইন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গিয়ে সংক্ষিপ্ত  সমাবেশে মিলিত হয়।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে র‍্যালিতে এসময় বক্তব্য রাখেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান দিলদার হোসেন।

এসময়  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

Update Time : ০৩:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬