Lama ০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসারে সেনাবাহিনী:

মহালছড়ি জোনের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা,শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয় বিশেষ স্বাস্থ্যসেবা বিষয়ক সেশন।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০:০০ টায় উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি। এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরীসহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ করা হয় এবং তাদের মাধ্যমেও কৃতী শিক্ষার্থীদের তুলে দেওয়া হয় পুরস্কার।

এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলায় একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তার উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে এইচএসসি পর্যন্ত অধ্যয়নের জন্য প্রয়োজনীয় সকল প্রকার বই ও অর্থ সহায়তা স্বরুপ দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে কৃতী শিক্ষার্থী ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী ও ভালো ফলাফল অর্জনকারী দশ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও, মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ছয় জন শিক্ষার্থীকেও সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের পর মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের অধ্যয়নরত ৯ম-১০ম শ্রেণীর প্রায় ৭০ জন ছাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর উপস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সাংবাদিকরা আমন্ত্রিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, দুর্গম ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষা সহায়তা ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মানবিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি সম্প্রীতি ও সমৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসারে সেনাবাহিনী:

মহালছড়ি জোনের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা,শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান

Update Time : ০২:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬