Lama ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদ্বোধন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লামা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

মৎস্য অফিসার, আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা সাবেক মেয়র আমির হোসেন, জামায়াতে ইসলামী লামা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম, বিএনপি নেতা আব্দু রব, এনসিপি নেতা মোঃ নাজমুল হাসান প্রমূখ।

মৎস্য চাষিদেরকে প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, পার্বত্য জনপদে মাছ চাষের অনুকুল পরিবেশ রয়েছে। সরকারের প্রকল্প সুবিধা নিয়ে শুধু মাছ চাষ করে স্বাবলম্বী হতে হবে; এমনটা নয়। ব্যক্তি উদ্যােগে মাছ চাষ করে ব্যাপক উন্নয়ন ও সফলতা অর্জনের অনেক গল্প রয়েছে। যার ফলশ্রুতিতে মৎস্য উদপানে বাংলাদেশ বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি আমির হোসেন একজন উদ্যােক্তা হিসেবে মৎস্য চাষের উপর অভিজ্ঞতালব্দ বক্তব্য উপস্থাপন করেন। কাজী মোঃ ইব্রাহীম নদীতে বিষ প্রয়োগ রোধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪ জন সফল চাষির হাতে সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে র‍্যালি করে উপজেলার কয়েকজন চাষিকে মাছের পোনা বিতরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

লামা জাতীয় মৎস্য পক্ষ-২৬ উদ্বোধন

Update Time : ১২:৫৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬