Lama ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৪ মাদক কারবারি আটক

যশোর শহরের উপশহর পুলিশ ক্যাম্পের ধারাবাহিক সফল অভিযানের অংশ হিসেবে এবার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রাম থেকে চিহ্নিত মাদক কারবারি জলিলসহ চারজনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার পর বোলপুর এলাকার একটি বাড়ির উঠান ঘেরাও করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে একটি টিম জানতে পারে বোলপুর গ্রামের খলিলের বাড়ির উঠানে কতিপয় ব্যক্তি ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চতুর্দিক থেকে তাদের ঘেরাও করে আটক করে। পরে দেহ তল্লাশি চালিয়ে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

যশোরে ৪ মাদক কারবারি আটক

Update Time : ০৬:২৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬