Lama ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ঘিরে প্রস্তুতি সভা

খাগড়াছড়ির পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ আয়োজনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমা।

সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মেঘবিন্দু চাকমা, সহকারী শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, দীঘিনালা সরকারি কলেজের অধ্যাপক জিমি চাকমা, পানছড়ি সরকারি কলেজের অধ্যাপক নিকোলাষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ছয় দশকের গৌরবময় পথচলায় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়টি বহু কৃতী শিক্ষার্থী তৈরি করেছে। ৬০ বছর পূর্তির এই আয়োজন বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করার পাশাপাশি বিদ্যালয়ের ঐতিহ্য ও অর্জন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

এদিকে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় ১৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাকে আহ্বায়ক এবং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।

সভায় উৎসবের বিভিন্ন কর্মসূচি, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, আয়োজনের পরিধি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। আগামীতে ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রমের মাধ্যমে হীরক জয়ন্তী উৎসবকে স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলীকদম পোয়ামুহুরীতে ‘আউটরিচ প্রোগ্রামের’ আওতায় ম্রো জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা ও টিকাদান অনুষ্ঠিত

Bandarban Tribune

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ঘিরে প্রস্তুতি সভা

Update Time : ০৯:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬