Lama ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলী টু রাঙামাটি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা হতে জেলা সদর রাঙামাটিতে যাতায়তের লক্ষে রাঙ্গামাটি জেলা কার মাইক্রো ও পিক-আপ জীপ গাড়ী মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে নিয়মিত পিক-আপ সার্ভিস চালু হলো।

শুক্রবার বেলা ১১ টায় রাজস্থলী উপজেলায় টিকেট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজস্থলী টু রাঙামাটি পিক-আপ সার্ভিসের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ।

রাঙ্গামাটি জিপ ও পিক-আপ পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ২৯৯ সংসদীয় আসনের এমপি দীপেন দেওয়ান এর প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, সাংবাদিক হাবীবুল্ল্যাহ মিজবা,জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য আবদু রহিম, মৌলনা নুরুলহক, মৌলনা জাপর আহম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজস্থলী প্রেস ক্লাবের সদস্য হাবীবুল্লাহ মিজবার এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম।

বক্তারা তাদের বক্তব্যে রাজস্থলী টু রাঙামাটি পিক-আপ সার্ভিস চালু করার জন্য সমিতির সদস্যদের ধন্যবাদ ও শুভ কামনা জানান। একই সাথে দক্ষ ড্রাইভার নিয়োগ, গাড়ি নিয়মিত সার্ভিসিং সহ যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পাহাড়ি-বাঙালিদের সমন্বয়ে জিপ ও পিক-আপ মালিক সমিতি গঠন করায় অতিথিগণ উচ্চ প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ বলেন, রাজস্থলী উপজেলায় সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে তবে সময়ের সাথে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সড়ক পরিবহন এখন অধিক ব্যবহৃত হয়, যাত্রীদের সেবার মান নিশ্চিত করার জন্য সমিতির কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

তিনি আরো বলেন, শুধু রাঙামাটির রাজস্থলী নয়; উপজেলা দুর্গম ইউনিয়নেও যাত্রী সেবা নিশ্চিত করে জিপ ও পিক-আপ পরিহন পরিচালনার উদ্যোগ নেয়ার আহবান জানান।
পরে সমিতিতে সংযোজন করা একটি নতুন পিক আপের যাত্রী হয়ে পিক-আপ পরিবহনের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ।

সমিতির সদস্যরা গাড়ি ছাড়ার সময় জানিয়ে বলেন, প্রতিদিন সকাল ৭টা রাজস্থলী হতে রাঙামাটির উদ্দেশ্যে পিক-আপ রওনা হবে এবং বেলা ৩টায় রাঙামাটি হতে রাজস্থলী – বাঙ্গালহালির উদ্দেশে রাঙামাটি হতে ছেড়ে আসবে। রাজস্থলী টু রাঙামাটি যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়ে ২২০ টাকা। আগামী রবিবার রাঙ্গামাটির উদ্যাশ্যে গাড়ী ছাড়া হবে।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

রাজস্থলী টু রাঙামাটি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস

Update Time : ০৫:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬