
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আশিকা এনজিও।
আজ শুক্রবার ১৪ আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড সহ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক ও কৌশলগত সহায়তা পৌরসভার ২৫০ জনকে মানবিক সহায়তা দেওয়া হয়।

এসময় পৌরসভার কর পরিদর্শক মনিষা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বিশেষ অতিথি আশিকার উপজেলা মনিটরিং অফিসার রুপায়ন চাকমা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
প্রতি প্যাকেটে ৪০ কেজি চাল, ৩ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১ কেজি নাপ্পি/ লট্টা সুটকি, ১টি ২০ লিটার বালতি, ২টি লাইফবয় সাবান, ১টি প্লাস্টিক মগ, ১০টি ওরস্যালাইন, ১টি গামছা, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ১টি বদনা এবং ১০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়।
নিজস্ব সংবাদদাতা: 




















