
গর্ভামেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম (GPMS) কর্মপরিকল্পনার আওতায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসহ অন্যান্য সরকারি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করার লক্ষ্যে কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার ( ১৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে এ ফ্যামিলি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দিচ্ছে এবং কৃষি ঋণ মওকুফ করে দিচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের জন্য।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সরকারি বিভিন্ন কর্মসূচি, সুযোগ-সুবিধা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
ঝুলন দত্ত: সিনিয়র রিপোর্টার কাপ্তাই রাঙ্গামটি 




















