Lama ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয় পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনে নৌবাহিনী স্কুল এন্ড কলেজে কর্মশালা

পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ (১২ আগস্ট) বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের  অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, (শিক্ষা), বিএন।

ওয়ার্কশপ পরিচালকের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম।  কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সুপারিশ প্রণয়ন কমিটিসহ  পাঁচটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

কর্মশালায় শিক্ষকরা পাবলিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ, ফলাফল অধিকতর ভালো করার জন্য করনীয়, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠ পরিকল্পনা প্রণয়ন এবং ধারাবাহিক মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। পাঁচটি গ্রুপের পৃথক প্রেজেন্টেশনের মাধ্যমে এসব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয় এবং ভালো ফলাফল অর্জনে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।

এ সময় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য আরও বৃদ্ধি করতে করণীয় বিষয়ে শিক্ষকরা মতামত দেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুন্দর ও উজ্জ্বল করে গড়ে তুলতে নিয়মিত ফলাফল বিশ্লেষণ, দুর্বলতা চিহ্নিতকরণ এবং কার্যকর পাঠ পরিকল্পনা গুরুত্বপূর্ণ।

এ ধরনের উদ্যোগ শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি করতে এমন উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত শিক্ষকরা কর্তৃপক্ষের প্রশংসা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

কাপ্তাইয় পাবলিক পরীক্ষায় অধিকতর ভালো ফলাফল অর্জনে নৌবাহিনী স্কুল এন্ড কলেজে কর্মশালা

Update Time : ১১:১০:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬