Lama ০৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলস্ (কেপিএম) অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার  কেপিএমের ব্রিকফিল্ড মাঠে টেকনিক্যাল বিভাগ ও নন-টেকনিক্যাল বিভাগের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

বিজ্ঞাপন

উত্তেজনাপূর্ণ ম্যাচে টেকনিক্যাল বিভাগ ৮-০ গোলে নন-টেকনিক্যাল বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সজিব একাই ৪টি গোল করেন। এছাড়া রকি ৩টি এবং বিকাশ চাকমা ১টি গোল করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্। এ সময় কেপিএমের প্রশাসন বিভাগের প্রধান ও অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী টেকনিক্যাল বিভাগের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে কেপিএমের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৯:১৬:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬