Lama ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে ‘এ’ প্লাস প্রাপ্তদেরকে সংবর্ধনা

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে ঈদগাঁও উপজেলায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১২ আগস্ট বুধবার। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ইবনে ফাজেলের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬০ জন শিক্ষার্থী এবং অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক লায়েক ইবনে ফাজেল। এতে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

​বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, খুটাখালী তমিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান, ঈদগাঁও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার ছৈয়দুল আলম হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।

[নিখোঁজ আল আমিন এর পিতার মুঠোফোন:01606207470]

​অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাস্টার নুরুল আমিন হেলালী এবং ঈদগাঁও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল্লাহ।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী রিশাদুল ইসলাম রিফাত
এবং পালাকাটা ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদকর্মী আতিকুর রহমান মানিক ও আজিজুর রহমান রাজু।
পরিশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Bandarban Tribune

ঈদগাঁওয়ে ‘এ’ প্লাস প্রাপ্তদেরকে সংবর্ধনা

Update Time : ০৯:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬