Lama ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

বান্দরবানের আলীকদমে জমি বিরোধের জেরে মুরগির খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে খামারটির প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রোকসানা বেগম নামের এক নারী। এ ঘটনায় তিনি আলীকদম থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে রোকসানা বেগম উল্লেখ করেন, উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোনাইছড়ি পাড়ায় তার মালিকানাধীন মুরগির খামার রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত করা হয়েছে, হুমায়ুন কবির ও তার স্ত্রী তাহলিমা বেগম এর নামে। তাদের সঙ্গে আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

রোকসানা বেগমের অভিযোগ, ১০ আগস্ট দিবাগত রাতে কোনো একসময় তার মুরগির খামারের ঘরের দক্ষিণ-পূর্ব পাশের চালে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার করলে অভিযুক্ত হুমায়ুন কবির ও তার স্ত্রী তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এতে খামারের আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী।

রোকসানা বেগমের আরও অভিযোগ, জমি নিয়ে বিরোধের কারণে তাকে ও তার পরিবারের সদস্যদের এর আগেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের জানমালের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিন মজুরের লাশ উদ্ধার 

Bandarban Tribune

আলীকদমে মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

Update Time : ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬