Lama ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আয়োজনে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

যুবসমাজকে মাদক, অপরাধ ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।

​লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মোট ২৫টি দলের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’।

​সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় এবং মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।”

​উদ্বোধনের পর পরই টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় বড় মাহিল্যা সমন্বয়ক ক্লাব বনাম গুলশাখালী স্পোর্টস একাডেমি। খেলায় স্থানীয় হাজারো দর্শকের উপচে পড়া ভিড় জমিয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,​জোনের সহকারী পরিচালক কে এই এম কিবরিয়া,জোনের অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ।

​টুর্নামেন্টের এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজকে দারুণভাবে উৎসাহিত করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আয়োজনে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

Update Time : ০৮:২৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬