
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যক্রম আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯(বি)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৯ আগস্ট ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি গঠনপূর্বক অনুমোদন দেয়া হয়।
সোসাইটির মহাসচিব ড. কবির মোঃ আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান করা হয়। ভাইস চেয়ারম্যান করা হয় মোঃ মুজিবুর রশিদকে এবং দেলোয়ার কবির খান সিদ্দিকীকে সেক্রেটারি করা হয়েছে।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন,
কাজী নিলুফা বেগম, মা শ্যামা নু, রাজময় তুষার, মোহাম্মদ ইসহাক, হুমায়ূন হক, পাইনচি, অ্যাডভোকেট মোহাম্মদ আলম ও তরুণ কান্তি দাশ।

সার্কুলারে বলা হয়েছে, অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সোসাইটির গঠনতন্ত্রের Article 9B (3) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করতে হবে।
পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
নতুন অ্যাডহক কমিটি বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করছেন।
নিজস্ব সংবাদদাতা: বান্দরবান 




















