Lama ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির উদ্যোগে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জোন কমান্ডার, মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের তুলাবান উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারটি সংস্কার ও রং করণের প্রয়োজনীয়তা রয়েছে বলে পরিলক্ষিত হয়। এ সময় জোন কমান্ডার শহিদ মিনারটি দ্রুত সংস্কার ও রং করণের জন্য প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।

নির্দেশনার আলোকে অদ্য ০৯ আগস্ট ২০২৬ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির প্রয়োজনীয় সংস্কার ও রংকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। শহিদ মিনারটি সংস্কার ও রং করণের ফলে নতুন রূপ ফিরে পাওয়ার পাশাপাশি সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা আরও বৃদ্ধি পেয়েছে।

মারিশ্যা জোনের জোন কমান্ডার বলেন, শহিদ মিনার আমাদের মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের এক অনান্য স্মারক। ভাষা শহিদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা এবং তাঁদের স্মৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত ও সমুন্নত রাখতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

বিজিবির উদ্যোগে তুলাবান উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার সংস্কার

Update Time : ০৬:১৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬