Lama ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা পৌরসভা মধুঝিরি নূরানী মাদরাসার বার্ষিক অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত 

লামা পৌরসভা মধুঝিরি নূরানী মাদরাসার অভিভাবক ও মা সমাবেশ-২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা কক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল এর

সঞ্চালনায় শিক্ষার মানোন্নয়নে পরামর্শমূলক বক্তব্য দেন অভিভাবকবৃন্দ। সমাবেশে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিগত বার্ষিক পরীক্ষার ফলাফল মুল্যায়ন করে অভিভাবকরা আরবি শিক্ষাদানে ছাত্রদের প্রতি শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সমাবেশে সভাপতি প্রতিষ্ঠানে বিগত এক বছরের আয় ও ব্যায়ের হিসাব উপস্থাপন করেন। প্রধান অতিথি৷ অভিভাবক মায়েদের উদ্দেশ্য করে বলেন, “শিক্ষকদের গুনগত মানোন্নয়নে আপনাদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি বলেন, “এসব আরবি শিক্ষকগন স্বল্প বেতনে বিভিন্ন মসজিদ মক্তবে চাকরি করেন। পাশাপাশি নূরানী মাদরাসায়ও নামেমাত্র বেতনে ইসলামের মৌলিক শিক্ষা সেবা দিচ্ছেন। আপনারা নূরানীর মাসিক বেতন নিয়মিত পরিশোধ করলে শিক্ষকগনও ঠিকমতন বেতন পাবেন, অন্যথায় আর্থিক নিশ্চয়তা না থাকলে শিক্ষকদের কাছ থেকে মানসম্মত পাঠদান আশা করা কঠিন।”

প্রধান অতিথি আরো বলেন “ভবিষ্যৎ প্রজন্মকে নীতি আদর্শবান করে গড়ে তুলতে অভিভাবদেরকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। সন্তানেরা ভালো চরিত্রের অধিকারী হলে সমাজ সভ্যতার অগ্রগতি ও তাদের জীবনে উন্নতি বইয়ে আসবে।”

এসময় প্রধান অতিথি  তৃতীয় শ্রেণিতে ‘এ’ প্লাস প্রাপ্ত তিনজন ছাত্র ও তাদের অভিভাবক মায়েদের হাতে নুরানী শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ ও উপহার তুলে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ সহায়তা

Bandarban Tribune

লামা পৌরসভা মধুঝিরি নূরানী মাদরাসার বার্ষিক অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত 

Update Time : ১১:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬